• Home
  • Durgapur
  • দুর্গাপুরের ইস্পাত নগরে আবাসনে হঠাৎ অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো
Image

দুর্গাপুরের ইস্পাত নগরে আবাসনে হঠাৎ অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ইস্পাত নগরীতে এক আবাসনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ইস্পাত নগরের বি-জোনের এডিশন রোডের ১১/৩৫ নম্বর বাড়ির দোতলায় আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। হঠাৎ আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড়সড় বিপর্যয় এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুন লাগার সময় বাড়ির ভিতরে কেউ উপস্থিত ছিলেন না। ফলে বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটি প্রভাত বটব্যালের। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল কর্তৃপক্ষ। ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

পশ্চিম বর্ধমানের নাম বদলে ‘আসানসোল-দুর্গাপুর’? পশ্চিমবঙ্গ দিবসে বড় ঘোষণা বিধায়কের

দুর্গাপুর, সংবাদদাতা: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়ক Chandra Shekhar Banerjee জানিয়েছেন, পশ্চিম বর্ধমান জেলার…

ByByAnanta Karmakar Jun 20, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাস্তায় ময়লা ফেললেই জরিমানার কড়া বার্তা

দুর্গাপুর, ১৬ জুন: শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এবার কঠোর অবস্থান নিল রাজ্যের প্রশাসন। জনসমক্ষে আবর্জনা…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে ধৃত রমাপ্রসাদ হালদারকে দলীয় কার্যালয়ে নিয়ে যেতেই বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

দুর্গাপুর: তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হওয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে শুক্রবার তদন্তের স্বার্থে…

ByByAnanta Karmakar Jun 5, 2026
Scroll to Top