• Home
  • Durgapur
  • দুর্গাপুরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘রাজা’ গুন
Image

দুর্গাপুরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘রাজা’ গুন

Durgapur: তোলাবাজি ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুর্গাপুরে গ্রেপ্তার হল সুদীপ গুন ওরফে ‘রাজা’ গুন। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে New Township Police Station। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠছিল। এলাকায় নিজের প্রভাব খাটিয়ে একাধিক অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তদন্তে আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টিও সামনে আসে।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিউ টাউনশিপ থানার পুলিশ। সেই অভিযানে সুদীপ গুনকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ধৃতকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না। রবিবার অভিযুক্তকে দুর্গাপুর আদালতে তোলা হয়। তদন্ত এগিয়ে নিয়ে যেতে পুলিশ হেফাজতের আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর।

Releated Posts

দুর্গাপুরের বিভিন্ন নাগরিক সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাস্তায় ময়লা ফেললেই জরিমানার কড়া বার্তা

দুর্গাপুর, ১৬ জুন: শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এবার কঠোর অবস্থান নিল রাজ্যের প্রশাসন। জনসমক্ষে আবর্জনা…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে ধৃত রমাপ্রসাদ হালদারকে দলীয় কার্যালয়ে নিয়ে যেতেই বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

দুর্গাপুর: তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হওয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে শুক্রবার তদন্তের স্বার্থে…

ByByAnanta Karmakar Jun 5, 2026
Scroll to Top