• Home
  • Durgapur
  • দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় চালক হাসপাতালে
Image

দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় চালক হাসপাতালে

দুর্গাপুরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারায় গুরুতর জখম হলেন গাড়ির চালক। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গান্ধী মোড়ের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচণ্ড গতিতে একটি চারচাকা গাড়ি মুচিপাড়ার দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময় ডিভিসি মোড়ের কাছে এসে গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় গাড়ির চালকের মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহত চালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের কথায়,

“ভয়াবহ দুর্ঘটনা ছিল। একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

তবে আহত চালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ডিএভি মডেল স্কুল দুর্গাপুরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন | Har Ghar Tiranga Theme

দুর্গাপুর, ১৫ আগস্ট: ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে আয়োজিত হলো এক বর্ণাঢ্য ও দেশাত্মবোধে…

ByByAnanta Karmakar Aug 16, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে ডি.এ.ভি. মডেল স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ, শুরু হচ্ছে বিনামূল্যের যোগ প্রশিক্ষণ

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকালে দুর্গাপুরের ডি.এ.ভি. মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByAnanta Karmakar Jun 21, 2026

পশ্চিম বর্ধমানের নাম বদলে ‘আসানসোল-দুর্গাপুর’? পশ্চিমবঙ্গ দিবসে বড় ঘোষণা বিধায়কের

দুর্গাপুর, সংবাদদাতা: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়ক Chandra Shekhar Banerjee জানিয়েছেন, পশ্চিম বর্ধমান জেলার…

ByByAnanta Karmakar Jun 20, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026
Scroll to Top