• Home
  • Durgapur
  • দুর্গাপুরে মদ্যপ চালকের গাড়ির ধাক্কা, পালাতে গিয়ে বাইক আরোহীদের পিষে দেওয়ার চেষ্টা—আটক চালক
Image

দুর্গাপুরে মদ্যপ চালকের গাড়ির ধাক্কা, পালাতে গিয়ে বাইক আরোহীদের পিষে দেওয়ার চেষ্টা—আটক চালক

দুর্গাপুরের ভগত সিং মোড়ে শুক্রবার রাতে এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একটি বাইককে ধাক্কা মারেন এক ব্যক্তি। এরপর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে বাইক আরোহীদের পিষে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ৬ মার্চ রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ দুর্গাপুরের ভগত সিং মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, WB40AL 8739 নম্বরের একটি গাড়ি আচমকা একটি বাইককে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দুর্ঘটনায় বাইক আরোহীরা গুরুতরভাবে আহত হন। স্থানীয় মানুষ দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যান। আহতদের অবস্থা গুরুতর বলেই জানা গেছে।

স্থানীয়দের দাবি, গাড়ির ভিতরে মদের বোতলও ছিল এবং চালক সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িতে দু’জন ব্যক্তি ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর তাদের মধ্যে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে চালক অতিরিক্ত মদ্যপ অবস্থায় থাকায় পালাতে পারেননি।

স্থানীয় বাসিন্দারাই তাকে ধরে রাখেন এবং পরে দুর্গাপুর বি-জোন ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন। পুলিশ অভিযুক্ত চালক সুকুমার চক্রবর্তী (৫৯)-কে আটক করে নিয়ে যায়। তার বাড়ি দুর্গাপুরের জয়দেব, বি-জোন এলাকায় বলে জানা গেছে। সূত্রের খবর, কয়েকদিন আগেই তাকে একটি ট্রাফিক মামলায় জরিমানা করা হয়েছিল।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

দুর্গাপুরের বিভিন্ন নাগরিক সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাস্তায় ময়লা ফেললেই জরিমানার কড়া বার্তা

দুর্গাপুর, ১৬ জুন: শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এবার কঠোর অবস্থান নিল রাজ্যের প্রশাসন। জনসমক্ষে আবর্জনা…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে ধৃত রমাপ্রসাদ হালদারকে দলীয় কার্যালয়ে নিয়ে যেতেই বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

দুর্গাপুর: তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হওয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে শুক্রবার তদন্তের স্বার্থে…

ByByAnanta Karmakar Jun 5, 2026
Scroll to Top