• Home
  • West Bengal
  • গিরিডিহি পুরভোটে গুলিকাণ্ড: অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার পলাতক শিবম শ্রীবাস্তব
Image

গিরিডিহি পুরভোটে গুলিকাণ্ড: অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার পলাতক শিবম শ্রীবাস্তব


ঝাড়খণ্ডের গিরিডিহি পুরসভা নির্বাচনের সময় গুলিচালনার ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। পলাতক অভিযুক্ত শিবম শ্রীবাস্তবকে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যায় যৌথ অভিযানে অন্ডাল বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরভোট চলাকালীন গুলি চালানোর ঘটনায় অন্তত দু’জন আহত হন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল।


তদন্তে উঠে এসেছে, শিবম শ্রীবাস্তবের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ঝাড়খণ্ডের গিরিডিহিতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনী হিংসা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।



#Giridih
#MunicipalElection
#AndalAirport
#BreakingNews
#JharkhandNews

Releated Posts

দুর্গাপুরের বিভিন্ন নাগরিক সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাস্তায় ময়লা ফেললেই জরিমানার কড়া বার্তা

দুর্গাপুর, ১৬ জুন: শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এবার কঠোর অবস্থান নিল রাজ্যের প্রশাসন। জনসমক্ষে আবর্জনা…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে ধৃত রমাপ্রসাদ হালদারকে দলীয় কার্যালয়ে নিয়ে যেতেই বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

দুর্গাপুর: তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হওয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে শুক্রবার তদন্তের স্বার্থে…

ByByAnanta Karmakar Jun 5, 2026
Scroll to Top