• Home
  • Politics
  • জামুরিয়ায় ‘জল নেই ভোট নেই’ স্লোগানে পথ অবরোধ, নিউকেন্দায় পানীয় জলের দাবিতে বিক্ষোভ
Image

জামুরিয়ায় ‘জল নেই ভোট নেই’ স্লোগানে পথ অবরোধ, নিউকেন্দায় পানীয় জলের দাবিতে বিক্ষোভ


পানীয় জলের তীব্র সংকটকে সামনে রেখে উত্তাল হয়ে উঠল জামুরিয়া। ‘জল নেই ভোট নেই’ স্লোগান তুলে পথ অবরোধে সামিল হলেন নিউকেন্দা এলাকার বাসিন্দারা।


বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ নিউকেন্দা এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। অভিযোগ, গত কয়েক মাস ধরেই এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ বন্ধ বা অপ্রতুল। বারবার স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।


ক্ষোভে ফেটে পড়া বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দেন— “আগে জল, তারপর ভোট।” তাঁদের দাবি, মৌলিক পরিষেবা নিশ্চিত না হলে আগামী নির্বাচনে ভোট বয়কটের পথেই হাঁটবেন তাঁরা।


এই অবরোধের জেরে কেন্দা ফাঁড়ি এলাকা থেকে হরিপুর বাজার পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন অফিসযাত্রী ও সাধারণ মানুষ।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা ফাঁড়ির পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে প্রশাসনের তরফে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। এরপরই অবরোধ তুলে নেন বাসিন্দারা।


স্থানীয়দের দাবি, আশ্বাস নয়— দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান তাঁরা।


জামুরিয়া থেকে তরুণের রিপোর্ট।

Releated Posts

দুর্গাপুরে সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ, উন্নয়ন পরিকল্পনা জানালেন প্রদীপ মজুমদার

দুর্গাপুরে নির্বাচনী আবহে ইস্তেহার প্রকাশ করলেন বিধায়ক প্রদীপ মজুমদার। নিজের বাসভবন থেকেই সাংবাদিক বৈঠক করে আসন্ন নির্বাচনের রূপরেখা…

ByByAnanta Karmakar Apr 9, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি

পশ্চিম বর্ধমানের আন্ডাল-এ ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি গোডাউনে হঠাৎ করেই আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ভয়ঙ্কর আকার ধারণ করে।…

ByByAnanta Karmakar Apr 3, 2026

২০২৬ বিধানসভা নির্বাচন: দুই দফায় ভোট ২৩ ও ২৯ এপ্রিল, ফল ঘোষণা ৪ মে

অবশেষে ঘোষণা হয়ে গেল রাজ্যের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ভোটগ্রহণ হবে দুই দফায়।…

ByByAnanta Karmakar Mar 15, 2026

দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনা: লরির ধাক্কায় মৃত্যু হোটেল কর্মী আশা দেবীর

দুর্গাপুরের এসবি মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম আশা দেবী (৫০)। স্থানীয় সূত্রে জানা…

ByByAnanta Karmakar Mar 15, 2026
Scroll to Top