• Home
  • Durgapur
  • দুর্গাপুরে শ্যামপুর মোড় থেকে রাজীব গান্ধী মূর্তি পর্যন্ত রাস্তা সম্প্রসারণের শিলান্যাস, ব্যয় প্রায় সাড়ে ৭ কোটি টাকা
Image

দুর্গাপুরে শ্যামপুর মোড় থেকে রাজীব গান্ধী মূর্তি পর্যন্ত রাস্তা সম্প্রসারণের শিলান্যাস, ব্যয় প্রায় সাড়ে ৭ কোটি টাকা

দুর্গাপুরে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্যোগে এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (ADDA)-এর পক্ষ থেকে শ্যামপুর মোড় থেকে শ্যামপুর বাজার হয়ে রাজীব গান্ধী মূর্তি পর্যন্ত বিভক্ত ক্যারেজওয়ে সহ বিদ্যমান ইন্টারমিডিয়েট ক্যারেজওয়ে নির্মাণ ও আপগ্রেডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল শুক্রবার। মূলত এই গুরুত্বপূর্ণ সড়কের সম্প্রসারণ ও প্রশস্তিকরণের কাজেরই শিলান্যাস করা হয় এদিন।

জানা গিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয় হবে। রাস্তা নির্মাণের পাশাপাশি এলাকায় যান চলাচল আরও সুগম করতে আধুনিক পরিকাঠামোও গড়ে তোলা হবে বলে সূত্রের খবর। শ্যামপুর মোড় থেকে শ্যামপুর বাজার হয়ে রাজীব গান্ধী মূর্তি পর্যন্ত এই রাস্তা স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং প্রতিদিনের যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই এই রাস্তা সম্প্রসারণ ও উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের (ADDA) চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, প্রাক্তন পুরপিতা সিপুল সাহা এবং প্রাক্তন পুরমাতা প্রিয়াঙ্কা পাঞ্জা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা জানান, এই প্রকল্প সম্পূর্ণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় মানুষের যাতায়াত অনেকটাই সহজ হয়ে উঠবে। পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নেও এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Releated Posts

ডিএভি মডেল স্কুল দুর্গাপুরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন | Har Ghar Tiranga Theme

দুর্গাপুর, ১৫ আগস্ট: ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে আয়োজিত হলো এক বর্ণাঢ্য ও দেশাত্মবোধে…

ByByAnanta Karmakar Aug 16, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে ডি.এ.ভি. মডেল স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ, শুরু হচ্ছে বিনামূল্যের যোগ প্রশিক্ষণ

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকালে দুর্গাপুরের ডি.এ.ভি. মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByAnanta Karmakar Jun 21, 2026

পশ্চিম বর্ধমানের নাম বদলে ‘আসানসোল-দুর্গাপুর’? পশ্চিমবঙ্গ দিবসে বড় ঘোষণা বিধায়কের

দুর্গাপুর, সংবাদদাতা: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়ক Chandra Shekhar Banerjee জানিয়েছেন, পশ্চিম বর্ধমান জেলার…

ByByAnanta Karmakar Jun 20, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026
Scroll to Top