• Home
  • Durgapur
  • দুর্গাপুর থেকে চালু হচ্ছে ২০টি নতুন সিএনজি বাস, পরিবেশবান্ধব গণপরিবহনে বড় উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

দুর্গাপুর থেকে চালু হচ্ছে ২০টি নতুন সিএনজি বাস, পরিবেশবান্ধব গণপরিবহনে বড় উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

দূষণ কমিয়ে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সন্ধ্যা ৮টায় দুর্গাপুর-এর সিটি সেন্টার বাস টার্মিনাস থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আরও ২০টি নতুন সিএনজি চালিত বাস পরিষেবা শুরু হতে চলেছে।

এই বাস পরিষেবার শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহণ দপ্তরের উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে নবান্ন থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ৭.৬১ কোটি টাকা।

বর্তমানে South Bengal State Transport Corporation (SBSTC)-এর অধীনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ডিপো থেকে প্রতিদিন ৬০০-রও বেশি বাস রাস্তায় চলাচল করে। এই পরিষেবার মাধ্যমে প্রতিদিন প্রায় ৬০ হাজার যাত্রী যাতায়াতের সুবিধা পেয়ে থাকেন।

নতুন সিএনজি বাস চালুর ফলে একদিকে যেমন দূষণ কমবে, অন্যদিকে যাত্রীদের জন্য আরামদায়ক ও আধুনিক পরিবহন পরিষেবা নিশ্চিত হবে। মূলত দুর্গাপুর রুটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা ও কলকাতার সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

রাজ্য পরিবহণ সংস্থা ভবিষ্যতেও পরিবেশবান্ধব বাস পরিষেবা বাড়িয়ে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে। 🌱🚌

দূষণমুক্ত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ — আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলার পথে আরও এক ধাপ এগিয়ে রাজ্য।

Releated Posts

দুর্গাপুরে সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ, উন্নয়ন পরিকল্পনা জানালেন প্রদীপ মজুমদার

দুর্গাপুরে নির্বাচনী আবহে ইস্তেহার প্রকাশ করলেন বিধায়ক প্রদীপ মজুমদার। নিজের বাসভবন থেকেই সাংবাদিক বৈঠক করে আসন্ন নির্বাচনের রূপরেখা…

ByByAnanta Karmakar Apr 9, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি

পশ্চিম বর্ধমানের আন্ডাল-এ ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি গোডাউনে হঠাৎ করেই আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ভয়ঙ্কর আকার ধারণ করে।…

ByByAnanta Karmakar Apr 3, 2026

দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনা: লরির ধাক্কায় মৃত্যু হোটেল কর্মী আশা দেবীর

দুর্গাপুরের এসবি মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম আশা দেবী (৫০)। স্থানীয় সূত্রে জানা…

ByByAnanta Karmakar Mar 15, 2026

দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় চালক হাসপাতালে

দুর্গাপুরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারায় গুরুতর…

ByByAnanta Karmakar Mar 13, 2026
Scroll to Top