Image

দুর্গাপুরের বিভিন্ন নাগরিক সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পাঁচ জেলার পৌরনিগম, পৌরসভা ও উন্নয়ন কর্তৃপক্ষগুলিকে নিয়ে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি জানান, দুর্গাপুরকে আরও পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে আগামী ১ সেপ্টেম্বর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের বিভিন্ন এলাকায় প্লাস্টিক, ডাবের খোসা, চিপসের প্যাকেট বা অন্যান্য আবর্জনা প্রকাশ্যে ফেললে জরিমানা করা হবে। পাশাপাশি রাস্তার ধারে প্রকাশ্যে প্রস্রাব করলেও জরিমানার আওতায় আনা হবে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এছাড়াও বিধানসভা নির্বাচনের আগে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প ও কাজ স্থগিত রাখা হয়েছিল, সেগুলি দ্রুত পুনরায় শুরু করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। পানীয় জল, রাস্তা, নিকাশি ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক পরিষেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা পাল বলেন, “গত ১৫ বছরে যে কাজগুলি হয়নি, সেগুলি নিয়েই আমরা এখন কাজ শুরু করেছি। সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান করে উন্নয়নের গতি আরও বাড়ানো হবে।”

এদিনের প্রশাসনিক বৈঠক ও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকরা।

Releated Posts

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাস্তায় ময়লা ফেললেই জরিমানার কড়া বার্তা

দুর্গাপুর, ১৬ জুন: শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এবার কঠোর অবস্থান নিল রাজ্যের প্রশাসন। জনসমক্ষে আবর্জনা…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে ধৃত রমাপ্রসাদ হালদারকে দলীয় কার্যালয়ে নিয়ে যেতেই বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

দুর্গাপুর: তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হওয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে শুক্রবার তদন্তের স্বার্থে…

ByByAnanta Karmakar Jun 5, 2026

দুর্গাপুরে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি, বালি-কয়লা সিন্ডিকেট ও সন্ত্রাসের অভিযোগ

দুর্গাপুর: ভোট-পরবর্তী সন্ত্রাস, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ বালি-কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল…

ByByAnanta Karmakar Jun 4, 2026

তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার রমাপ্রসাদ হালদার, দুর্গাপুর আদালতে পেশ

দুর্গাপুর: তোলাবাজি, সন্ত্রাস এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে প্রাক্তন বোরো চেয়ারম্যান তথা প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ হালদারকে গ্রেপ্তার করল…

ByByAnanta Karmakar Jun 3, 2026

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেলেন উপভোক্তারা, দুর্গাপুরে শংসাপত্র বিতরণ

পশ্চিম বর্ধমান: অন্নপূর্ণা যোজনার আওতায় মহিলাদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির সূচনা হল রাজ্যজুড়ে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে…

ByByAnanta Karmakar Jun 3, 2026

দুর্গাপুরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘রাজা’ গুন

Durgapur: তোলাবাজি ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুর্গাপুরে গ্রেপ্তার হল সুদীপ গুন ওরফে ‘রাজা’ গুন। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে…

ByByAnanta Karmakar May 24, 2026

দুর্গাপুরে মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক ঘিরে তুঙ্গে প্রস্তুতি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠককে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে শিল্পনগরী Durgapur-এ। আগামীকাল শহরের Srijani Auditorium-এ…

ByByAnanta Karmakar May 20, 2026
Scroll to Top