• Home
  • Durgapur
  • দুর্গাপুরের পলাশডিহায় প্রতিবাদ করায় খুন যুবক গোপাল দাস, কুড়ুল হামলায় মৃত্যু — অভিযুক্ত গ্রেপ্তার
Image

দুর্গাপুরের পলাশডিহায় প্রতিবাদ করায় খুন যুবক গোপাল দাস, কুড়ুল হামলায় মৃত্যু — অভিযুক্ত গ্রেপ্তার

দুর্গাপুরের পলাশডিহা এলাকায় চাঞ্চল্যকর খুনের ঘটনা। দক্ষিণ আদিবাসী পাড়ায় এক মহিলাকে অশালীন ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় খুন হতে হল এক যুবককে। মৃতের নাম গোপাল দাস।

অভিযোগ, স্থানীয় বাসিন্দা বিজয় টুডু ওই মহিলাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করছিল। সেই ঘটনার প্রতিবাদ করেন গোপাল দাস। এরপরই অভিযুক্ত কুড়ুল দিয়ে তাঁর মাথায় আঘাত করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপাল দাসের।

ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ রাতেই অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেপ্তার করে। সোমবার সকালে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং পুলিশের সামনেই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

🚨 #Durgapur #Palashdiha #BreakingNews #JusticeForGopal #WestBengal #CrimeNews #LocalUpdate

Releated Posts

দুর্গাপুরের বিভিন্ন নাগরিক সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাস্তায় ময়লা ফেললেই জরিমানার কড়া বার্তা

দুর্গাপুর, ১৬ জুন: শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এবার কঠোর অবস্থান নিল রাজ্যের প্রশাসন। জনসমক্ষে আবর্জনা…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে ধৃত রমাপ্রসাদ হালদারকে দলীয় কার্যালয়ে নিয়ে যেতেই বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

দুর্গাপুর: তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হওয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে শুক্রবার তদন্তের স্বার্থে…

ByByAnanta Karmakar Jun 5, 2026
Scroll to Top