• Home
  • Durgapur
  • রঙের উৎসবেই মর্মান্তিক পরিণতি, দুর্গাপুরে পুকুরে ডুবে মৃত্যু দুই যুবকের
Image

রঙের উৎসবেই মর্মান্তিক পরিণতি, দুর্গাপুরে পুকুরে ডুবে মৃত্যু দুই যুবকের

রঙের উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যেই বদলে গেল গভীর শোকে। বুধবার দুপুরে Durgapur-এর আমরাই গ্রামে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল দুই যুবকের। মৃতদের নাম দেবব্রত গোঁসামী ও বিশাল ঠাকুর। তাঁদের বাড়ি ধান্ডাবাগের ধ্রুব অরবিন্দ নগর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মোট আটজন বন্ধু রঙ খেলার পর একসঙ্গে পুকুরে স্নান করতে যান। সবাই স্কুলজীবনের বন্ধু এবং বর্তমানে বিভিন্ন কলেজে পড়াশোনা করছিলেন। তাঁদের কারওই সাঁতার জানা ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রথমে চারজন পুকুরে নামেন। আচমকাই তাঁদের মধ্যে দু’জন গভীর জলে তলিয়ে যেতে থাকেন। বাকি বন্ধুরা চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে নামেন। প্রথমে একজনের দেহ উদ্ধার করা হয়। প্রায় দশ মিনিট পর আর এক যুবকের দেহ পুকুর থেকে তোলা হয়।
তৎক্ষণাৎ তাঁদের নিয়ে যাওয়া হয় Durgapur Sub Divisional Hospital-এ। সেখানে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা আকাশ শ্রীবাস্তব জানান, “আমরা কেউ সাঁতার জানতাম না। চোখের সামনে দুই বন্ধু তলিয়ে গেল।” আরেক যুবক অভিজিৎ বাউড়ি বলেন, পুকুরের একদিক বেশ গভীর হলেও গ্রামের অনেকেই প্রতিদিন সেখানে স্নান করেন। এর আগে এমন দুর্ঘটনা ঘটেনি বলেই দাবি তাঁদের।
এই মর্মান্তিক ঘটনায় ধান্ডাবাগ ও আমরাই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রঙের উৎসবের দিনে এমন দুর্ঘটনা স্তব্ধ করে দিয়েছে গোটা এলাকা।

Releated Posts

দুর্গাপুরের বিভিন্ন নাগরিক সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাস্তায় ময়লা ফেললেই জরিমানার কড়া বার্তা

দুর্গাপুর, ১৬ জুন: শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এবার কঠোর অবস্থান নিল রাজ্যের প্রশাসন। জনসমক্ষে আবর্জনা…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে ধৃত রমাপ্রসাদ হালদারকে দলীয় কার্যালয়ে নিয়ে যেতেই বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

দুর্গাপুর: তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হওয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে শুক্রবার তদন্তের স্বার্থে…

ByByAnanta Karmakar Jun 5, 2026
Scroll to Top