• Home
  • Durgapur
  • দুর্গাপুরে SDO অফিস ঘেরাও জেলা কংগ্রেসের, ভোটার তালিকায় নাম তোলার দাবিতে বিক্ষোভ
Image

দুর্গাপুরে SDO অফিস ঘেরাও জেলা কংগ্রেসের, ভোটার তালিকায় নাম তোলার দাবিতে বিক্ষোভ

পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। SIR প্রক্রিয়ায় বিবেচনাধীন বৈধ নাগরিকদের অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি এবং সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে দুর্গাপুরের SDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকেরা।

জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কয়েকশো কর্মী ও সমর্থক সিটি সেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামের সামনে থেকে মিছিল শুরু করেন। সেখান থেকে মিছিলটি দুর্গাপুর মহকুমা শাসকের (SDO) অফিসে পৌঁছে বিক্ষোভে সামিল হয়। পরে প্রতিনিধিদল SDO-র কাছে একটি স্মারকলিপিও জমা দেয়।

এই প্রসঙ্গে দেবেশ চক্রবর্তী অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সামনে রেখে বিজেপি ও তৃণমূল কংগ্রেস নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনীতি করছে। এর মাধ্যমে সাধারণ খেটে খাওয়া মানুষের নিত্যদিনের সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রবীণ সদস্য সুদেব রায় ও স্বপন মিত্র। এছাড়াও জেলা কংগ্রেসের সহ-সভাপতি উত্তম রায় ও সমর মণ্ডল, সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না, যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জি, কোষাধ্যক্ষ বরুণ দাস, জেলা সম্পাদক নির্মল নিয়োগী, সোমনাথ চ্যাটার্জী ও ইমতিয়াজ আহমেদ-সহ একাধিক ব্লক কংগ্রেস সভাপতি ও সংগঠনের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।

এছাড়াও মহিলা কংগ্রেস ও যুব কংগ্রেসের একাধিক নেতা-কর্মী এবং শতাধিক সমর্থক এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Releated Posts

দুর্গাপুরে সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ, উন্নয়ন পরিকল্পনা জানালেন প্রদীপ মজুমদার

দুর্গাপুরে নির্বাচনী আবহে ইস্তেহার প্রকাশ করলেন বিধায়ক প্রদীপ মজুমদার। নিজের বাসভবন থেকেই সাংবাদিক বৈঠক করে আসন্ন নির্বাচনের রূপরেখা…

ByByAnanta Karmakar Apr 9, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি

পশ্চিম বর্ধমানের আন্ডাল-এ ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি গোডাউনে হঠাৎ করেই আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ভয়ঙ্কর আকার ধারণ করে।…

ByByAnanta Karmakar Apr 3, 2026

২০২৬ বিধানসভা নির্বাচন: দুই দফায় ভোট ২৩ ও ২৯ এপ্রিল, ফল ঘোষণা ৪ মে

অবশেষে ঘোষণা হয়ে গেল রাজ্যের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ভোটগ্রহণ হবে দুই দফায়।…

ByByAnanta Karmakar Mar 15, 2026

দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনা: লরির ধাক্কায় মৃত্যু হোটেল কর্মী আশা দেবীর

দুর্গাপুরের এসবি মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম আশা দেবী (৫০)। স্থানীয় সূত্রে জানা…

ByByAnanta Karmakar Mar 15, 2026
Scroll to Top