• Home
  • Durgapur
  • দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনা: লরির ধাক্কায় মৃত্যু হোটেল কর্মী আশা দেবীর
Image

দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনা: লরির ধাক্কায় মৃত্যু হোটেল কর্মী আশা দেবীর

দুর্গাপুরের এসবি মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম আশা দেবী (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত এসবি মোড়ে পিসিবিএল রোড দিক থেকে একটি লরি দ্রুত গতিতে আসছিল। অভিযোগ, অত্যন্ত দ্রুতগতির কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পথ চলতি আশা দেবীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয়ে পড়েন তিনি এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ এবং মুচিপাড়া ট্রাফিক গার্ডের কর্মীরা। পুলিশ লরিটিকে আটক করার পাশাপাশি চালককেও হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, মৃতা এসবি মোড় এলাকার একটি হোটেলে কাজ করতেন। তাঁর বাড়ি করঙ্গপাড়া সংলগ্ন সাহেব পুকুর পাড় এলাকায়।

দুর্ঘটনার জেরে এসবি মোড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। এই মর্মান্তিক ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবার ও এলাকাজুড়ে।

Releated Posts

দুর্গাপুরে সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ, উন্নয়ন পরিকল্পনা জানালেন প্রদীপ মজুমদার

দুর্গাপুরে নির্বাচনী আবহে ইস্তেহার প্রকাশ করলেন বিধায়ক প্রদীপ মজুমদার। নিজের বাসভবন থেকেই সাংবাদিক বৈঠক করে আসন্ন নির্বাচনের রূপরেখা…

ByByAnanta Karmakar Apr 9, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি

পশ্চিম বর্ধমানের আন্ডাল-এ ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি গোডাউনে হঠাৎ করেই আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ভয়ঙ্কর আকার ধারণ করে।…

ByByAnanta Karmakar Apr 3, 2026

২০২৬ বিধানসভা নির্বাচন: দুই দফায় ভোট ২৩ ও ২৯ এপ্রিল, ফল ঘোষণা ৪ মে

অবশেষে ঘোষণা হয়ে গেল রাজ্যের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ভোটগ্রহণ হবে দুই দফায়।…

ByByAnanta Karmakar Mar 15, 2026

কাঁকসায় কারখানার ভিতর থেকে উদ্ধার তরুণ শ্রমিকের দেহ, মৃত বাঁকুড়ার পার্থ দত্ত

রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর এক তরুণ শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কাঁকসা এলাকায়। মৃতের নাম পার্থ দত্ত…

ByByAnanta Karmakar Mar 15, 2026

দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় চালক হাসপাতালে

দুর্গাপুরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারায় গুরুতর…

ByByAnanta Karmakar Mar 13, 2026

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ অজয় জয়সওয়ালের শেষকৃত্য

জম্মু ও কাশ্মীরে এক অপারেশনাল ট্রেনিং চলাকালীন শহিদ হওয়া ভারতীয় সেনাবাহিনীর জওয়ান নায়ক (গানার) অজয় জয়সওয়াল-এর শেষকৃত্য শুক্রবার…

ByByAnanta Karmakar Mar 13, 2026

নোটবন্দি থেকে গ্যাসের লাইন—ভোগান্তির শেষ কোথায় সাধারণ মানুষের?

দেশে আবারও লাইনে দাঁড়ানোর ছবি সামনে আসছে। কখনও 2016 Indian Demonetization–এর সময় ব্যাঙ্কের সামনে দীর্ঘ লাইন, আবার কখনও…

ByByAnanta Karmakar Mar 12, 2026

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আর. এন. রবি

কলকাতার Raj Bhavan–এ অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠান। নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন R. N. Ravi।…

ByByAnanta Karmakar Mar 12, 2026

দুর্গাপুরে SDO অফিস ঘেরাও জেলা কংগ্রেসের, ভোটার তালিকায় নাম তোলার দাবিতে বিক্ষোভ

পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। SIR প্রক্রিয়ায় বিবেচনাধীন বৈধ নাগরিকদের অবিলম্বে ভোটার…

ByByAnanta Karmakar Mar 12, 2026
Scroll to Top