• Home
  • Durgapur
  • ভোটের আগে Durgapur এ হুমকি কল আতঙ্ক, প্রাক্তন মেয়র সহ একাধিক কর্তাকে টার্গেট| Durgapur LIVE
Image

ভোটের আগে Durgapur এ হুমকি কল আতঙ্ক, প্রাক্তন মেয়র সহ একাধিক কর্তাকে টার্গেট| Durgapur LIVE

Durgapur-এ প্রাক্তন মেয়র ও বর্তমান নগর নিগম প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন Anindita Mukherjee-কে লক্ষ্য করে হুমকি ফোন আসার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, নিজেকে দিল্লি পুলিশ ও লালবাজার পুলিশের সঙ্গে যুক্ত পরিচয় দিয়ে একাধিকবার ফোন করা হয় তাঁকে। ফোনে কাশ্মীরের জঙ্গি যোগের অভিযোগ তুলে দিল্লিতে গিয়ে দেখা করার জন্য চাপ দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

একই ধরনের ফোন কল পেয়েছেন Asansol Durgapur Development Authority-র চেয়ারম্যান Kabi Dutta-ও। তাকেও ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে বলে সূত্রের খবর।

এই ঘটনায় কে বা কারা জড়িত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

রাজ্য বিধানসভা নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষিতে এই ধরনের ফোনকল ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি নিছক সাইবার প্রতারণা, নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে — তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

Releated Posts

ডিএভি মডেল স্কুল দুর্গাপুরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন | Har Ghar Tiranga Theme

দুর্গাপুর, ১৫ আগস্ট: ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে আয়োজিত হলো এক বর্ণাঢ্য ও দেশাত্মবোধে…

ByByAnanta Karmakar Aug 16, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে ডি.এ.ভি. মডেল স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ, শুরু হচ্ছে বিনামূল্যের যোগ প্রশিক্ষণ

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকালে দুর্গাপুরের ডি.এ.ভি. মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByAnanta Karmakar Jun 21, 2026

পশ্চিম বর্ধমানের নাম বদলে ‘আসানসোল-দুর্গাপুর’? পশ্চিমবঙ্গ দিবসে বড় ঘোষণা বিধায়কের

দুর্গাপুর, সংবাদদাতা: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়ক Chandra Shekhar Banerjee জানিয়েছেন, পশ্চিম বর্ধমান জেলার…

ByByAnanta Karmakar Jun 20, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026
Scroll to Top