• Home
  • Durgapur
  • তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার রমাপ্রসাদ হালদার, দুর্গাপুর আদালতে পেশ
Image

তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার রমাপ্রসাদ হালদার, দুর্গাপুর আদালতে পেশ

দুর্গাপুর: তোলাবাজি, সন্ত্রাস এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে প্রাক্তন বোরো চেয়ারম্যান তথা প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ হালদারকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। বুধবার বুদবুদ এলাকা থেকে তাঁকে আটক করার পর আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের প্রভাবিত করা, এলাকায় ভীতি সৃষ্টি, বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর হামলা এবং তোলাবাজির একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে দাবি পুলিশের।

পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বুদবুদ এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই রমাপ্রসাদ হালদারকে গ্রেপ্তার করা হয়। তিনি দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বোরো কমিটির প্রাক্তন চেয়ারম্যান এবং ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার একজন পরিচিত রাজনৈতিক মুখ হিসেবেও পরিচিত।

গ্রেপ্তারের পর তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাঁর হেফাজতের আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর।

অন্যদিকে, অভিযুক্তকে আদালতে আনার সময় আদালত চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। ঘটনাকে ঘিরে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Releated Posts

দুর্গাপুরের বিভিন্ন নাগরিক সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাস্তায় ময়লা ফেললেই জরিমানার কড়া বার্তা

দুর্গাপুর, ১৬ জুন: শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এবার কঠোর অবস্থান নিল রাজ্যের প্রশাসন। জনসমক্ষে আবর্জনা…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে ধৃত রমাপ্রসাদ হালদারকে দলীয় কার্যালয়ে নিয়ে যেতেই বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

দুর্গাপুর: তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হওয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে শুক্রবার তদন্তের স্বার্থে…

ByByAnanta Karmakar Jun 5, 2026
Scroll to Top