
দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ও একটি বেসরকারি ইস্পাত কারখানার যৌথ উদ্যোগে ‘মা ক্যান্টিন’-এর নব নির্মিত আচ্ছাদনের উদ্বোধন করা হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত এবং হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই নতুন আচ্ছাদন তৈরি হওয়ায় ক্যান্টিনে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা আরও স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন অতিথিরা।















