



দুর্গাপুরের স্বাস্থ্যপরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা হয়ে গেল আজ। পালাশডিহা, সিটি সেন্টার–২ এলাকায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল Veda Hospital।
কার্ডিয়াক, নারী ও শিশু স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান আজ বিকেল থেকে উৎসাহ ও গাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং শহরবাসী।
গান্ধী মোড় পেট্রোল পাম্পের পিছনে এবং সেন্ট জেভিয়ার্স স্কুল, পালাশডিহার বিপরীতে অবস্থিত এই হাসপাতাল আধুনিক প্রযুক্তি ও মানবিক পরিষেবার সমন্বয়ে উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিচ্ছে।
Durgapur ও আশেপাশের এলাকার বাসিন্দাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, এখানে চিকিৎসা হবে শুধু পরিষেবা নয়, বরং আস্থা ও মানবিকতার এক নতুন প্রতিশ্রুতি।















