• Home
  • Durgapur
  • দুর্গাপুরে ধৃত রমাপ্রসাদ হালদারকে দলীয় কার্যালয়ে নিয়ে যেতেই বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান
Image

দুর্গাপুরে ধৃত রমাপ্রসাদ হালদারকে দলীয় কার্যালয়ে নিয়ে যেতেই বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

দুর্গাপুর: তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হওয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে শুক্রবার তদন্তের স্বার্থে তার বাড়ি এবং পরে ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত নেতাকে এলাকায় নিয়ে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় বিক্ষোভ।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহের উদ্দেশ্যেই দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় রমাপ্রসাদ হালদারকে। তবে তাঁর উপস্থিতির খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ ঘটনাস্থলে জড়ো হন।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের একাংশ অভিযুক্ত নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন।

তদন্তের স্বার্থে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Releated Posts

দুর্গাপুরের বিভিন্ন নাগরিক সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাস্তায় ময়লা ফেললেই জরিমানার কড়া বার্তা

দুর্গাপুর, ১৬ জুন: শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এবার কঠোর অবস্থান নিল রাজ্যের প্রশাসন। জনসমক্ষে আবর্জনা…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি, বালি-কয়লা সিন্ডিকেট ও সন্ত্রাসের অভিযোগ

দুর্গাপুর: ভোট-পরবর্তী সন্ত্রাস, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ বালি-কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল…

ByByAnanta Karmakar Jun 4, 2026
Scroll to Top