• Home
  • Durgapur
  • দুর্গাপুরে বিজেপির বিজয় উৎসব: আবির খেলায় মাতলেন কর্মী-সমর্থকেরা
Image

দুর্গাপুরে বিজেপির বিজয় উৎসব: আবির খেলায় মাতলেন কর্মী-সমর্থকেরা

৪ ই মে ভোট গণনার ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে শুরু হয়েছে জয়ের উচ্ছ্বাস। বিভিন্ন জেলায় বিজয় মিছিল, আবির খেলা ও মিষ্টিমুখের মাধ্যমে উদযাপন চলছে। সেই একই ছবি ধরা পড়ল দুর্গাপুরেও।

মঙ্গলবার রাত আটটা নাগাদ দুর্গাপুরের ভিরিঙ্গি থেকে প্রান্তিকা মোড় পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয় উৎসবের। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজয়ী প্রার্থী লক্ষণ ঘড়ুই।

দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েন বিজেপির অসংখ্য কর্মী ও সমর্থক। বিজয়ের আনন্দে আবির খেলায় মেতে ওঠেন সকলে। একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান ও উচ্ছ্বাসে।

বিজয় উৎসবকে ঘিরে বেনাচিতি ও সংলগ্ন এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। সন্ধ্যা থেকেই রাস্তার দুই ধারে ভিড় জমাতে দেখা যায় সাধারণ মানুষকেও। বিজেপির এই বিজয় মিছিল ঘিরে এলাকাজুড়ে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থাও।

Releated Posts

দুর্গাপুরের বিভিন্ন নাগরিক সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পাঁচ জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাস্তায় ময়লা ফেললেই জরিমানার কড়া বার্তা

দুর্গাপুর, ১৬ জুন: শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এবার কঠোর অবস্থান নিল রাজ্যের প্রশাসন। জনসমক্ষে আবর্জনা…

ByByAnanta Karmakar Jun 16, 2026

দুর্গাপুরে ধৃত রমাপ্রসাদ হালদারকে দলীয় কার্যালয়ে নিয়ে যেতেই বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

দুর্গাপুর: তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হওয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে শুক্রবার তদন্তের স্বার্থে…

ByByAnanta Karmakar Jun 5, 2026
Scroll to Top