• Home
  • Durgapur
  • দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনা: লরির ধাক্কায় মৃত্যু হোটেল কর্মী আশা দেবীর
Image

দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনা: লরির ধাক্কায় মৃত্যু হোটেল কর্মী আশা দেবীর

দুর্গাপুরের এসবি মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম আশা দেবী (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত এসবি মোড়ে পিসিবিএল রোড দিক থেকে একটি লরি দ্রুত গতিতে আসছিল। অভিযোগ, অত্যন্ত দ্রুতগতির কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পথ চলতি আশা দেবীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয়ে পড়েন তিনি এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ এবং মুচিপাড়া ট্রাফিক গার্ডের কর্মীরা। পুলিশ লরিটিকে আটক করার পাশাপাশি চালককেও হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, মৃতা এসবি মোড় এলাকার একটি হোটেলে কাজ করতেন। তাঁর বাড়ি করঙ্গপাড়া সংলগ্ন সাহেব পুকুর পাড় এলাকায়।

দুর্ঘটনার জেরে এসবি মোড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। এই মর্মান্তিক ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবার ও এলাকাজুড়ে।

Releated Posts

দুর্গাপুরে সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ, উন্নয়ন পরিকল্পনা জানালেন প্রদীপ মজুমদার

দুর্গাপুরে নির্বাচনী আবহে ইস্তেহার প্রকাশ করলেন বিধায়ক প্রদীপ মজুমদার। নিজের বাসভবন থেকেই সাংবাদিক বৈঠক করে আসন্ন নির্বাচনের রূপরেখা…

ByByAnanta Karmakar Apr 9, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি

পশ্চিম বর্ধমানের আন্ডাল-এ ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি গোডাউনে হঠাৎ করেই আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ভয়ঙ্কর আকার ধারণ করে।…

ByByAnanta Karmakar Apr 3, 2026

২০২৬ বিধানসভা নির্বাচন: দুই দফায় ভোট ২৩ ও ২৯ এপ্রিল, ফল ঘোষণা ৪ মে

অবশেষে ঘোষণা হয়ে গেল রাজ্যের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ভোটগ্রহণ হবে দুই দফায়।…

ByByAnanta Karmakar Mar 15, 2026

কাঁকসায় কারখানার ভিতর থেকে উদ্ধার তরুণ শ্রমিকের দেহ, মৃত বাঁকুড়ার পার্থ দত্ত

রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর এক তরুণ শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কাঁকসা এলাকায়। মৃতের নাম পার্থ দত্ত…

ByByAnanta Karmakar Mar 15, 2026
Scroll to Top